Date:

সংগীত
সুফি পোস্ট
ইংরেজী ব্লগ
সম্পাদকীয়
বাতায়ন
রেফারেন্স
আপন ডেস্ক
সুফিতত্ত্ব
আপন খবর পত্রিকা
আপন ফাউন্ডেশন
আপন আর্কাইভ
সুফি পোস্ট
ফেসবুক
ইউটিউব

সংগীত – কেমনে চিনিব তোরে

লাবিব মাহফুজ

কেমনে চিনিব তোরে
এ সংসারে কোন সে রূপ তোর
খুঁজিবো কোন চরাচরে।

জগৎ মাঝে বস্তু আদি
প্রত্যয় হয় দর্শন অবধি,
দৃষ্টি যে মোর স্থুল বিবাদী
ঘুরায় মোরে ধোকার জোড়ে।

জলেতে রয় মৎস কূল
জলের গুণে সে দেখে সকল
খুঁজলে সদা সে জলের মূল
মৎস কি তা পায় ঠাউরে!

ঘেরা সকল তব রূপে
অপরূপ সকল সামীপ্যে
লাবিবের নয়ন ঢাকা পাপে
তাই হয়না মিলন রূপ নিহারে।

রচনাকাল – 09/12/2015

আরো দেখুন -

লাবিব মাহফুজ চিশতী

আপন খবর পত্রিকার সম্পাদক এবং আপন ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ