আপন ফাউন্ডেশন

Date:

সুফিবাদের বাণী সমূহ : আধ্যাত্মিক বাণী সংকলন

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল

1.
আমিত্ব রূপ অপসারিত হলে অন্তরে খোদার নূর প্রতিফলিত হয়।
– বড়পীর আব্দুল কাদির জিলানী (র)

2.
আরেফ ঐ ব্যক্তি, যিনি নিজের হৃদয়কে দুনিয়া ও আখেরাত উভয়ের আকর্ষণ থেকে মুক্ত রাখতে সক্ষম হয়েছেন। আর প্রতি মুহুর্তে আল্লাহর হাজার হাজার তাজাল্লি তার মাঝে বিকাশিত হয়।
– হযরত খাজা মঈনুদ্দিন চিশতি (র)

3.
আল্লাহ প্রেমিকেরা, আল্লাহ প্রেমে মত্ত থেকে নিজেকে ভুলে প্রভূর অনন্ত রূপের ধ্যানে মগ্ন হয়ে যাও।
– হযরত শেখ সাদী (র)

4.
সবটুকু মন সম্পূর্ণ উৎসর্গ করার পর দেখি পরম আপনরূপে মূর্তমান আমারই মাঝে।
– হযরত আমির খসরু (র)

5.
খুদিকে এইরুপ উন্নত করো যে, তোমার প্রতিটি ভাগ্যলিপি লেখার পূর্বে খোদা যেনো তোমায় শুধান, কি তোমার অভিপ্রায়?
– আল্লামা ইকবাল (র)

6.
জগতের যত পবিত্র গ্রন্থ ভজনালয়,
ওই এক খানি ক্ষুদ্র দেহের সম পবিত্র নয়।
– কাজী নজরুল ইসলাম (র)

7.
খোদপ্রাপ্তি মুল সাধনা, রাসুল বিনে কেউ জানে না
জাহের বাতেন উপাসনা, রাছুল দ্বারা প্রকাশিলে।
– লালন শাহ ফকির (র)

8.
নিরিখ বান্ধরে দুই নয়নে, ভুইলো না মন তাহারে
ঐ নাম ভুল করিলে যাবিরে মারা, পড়বি রে বিষম ফেরে।
– ফকির কালু শাহ (র)

9.
কি সুরত বানাইলে খোদা রূপ মিশায়ে আপনার
এই ছুরত দোজখে যাবে, যে বলে সে গোনাহগার।
– জালাল উদ্দিন খাঁ (র)

10.
যদি নিত্যধামে যেতে থাকে বাসনা, অনিত্য দেহ থাকিতে নিত্যের করন হবে না।
– দেওয়ান শাহ রজ্জব আলী চিশতী নিজামী (র)

11.
দেহ-আত্মা অবিচ্ছিন্ন, ইহকাল-পরকাল অবিচ্ছিন্ন
মোহকামাতুন আয়াতের নূরের কোরান আর আহলে বায়াত অবিচ্ছিন্ন।
– ফকির চিশতী নিজামী (র)

12.
নির্জনে থাকিলে হয় ঈশ্বরত্ব বোধ
নির্জনে সাধনা করো পাইবে প্রবোধ।
– মহর্ষি মনমোহন দত্ত

13.
যারা আল্লাহর রঙে রঞ্জিত তথা সিবগাতাল্লাহ এ ভূষিত তথা প্রভুসত্ত্বার বৃত্তিতে সিক্ত, তারাই ধার্মিক।
– হযরত খাজা কাজী বেনজীর হক চিশতী নিজামী

14.
আপন সত্ত্বায় সেই পরম সুন্দরকে যেদিন তুমি জাগিয়ে তুলতে পারবে, সেদিন তুমি ইনছান হবে।
– হযরত খাজা হিমেল শাহ আল চিশতী নিজামী

15.
আল্লাহ পাকের গভীর রহস্য তার বন্ধগণের অন্তরে নিহিত থাকে।
– হযরত জুনায়েদ বাগদাদী

16.
বেশি বিদ্যার্জন অপেক্ষা কম আদব শিক্ষাও অনেক ভালো।
– হযরত আব্দল্লাহ ইবনে মুবরক

17.
আরশ থেকে যমিন পর্যন্ত বিশ্বাসী মানুষের হৃদয় অপেক্ষা অন্য কোনো শ্রেষ্ঠ স্থান আল্লাহ সৃষ্টি করেন নি।
– সাহল ইবনে আব্দুল্লাহ আল তাশতারী

18.
যে আল্লাহকে চিনেছে তার কাছে কোনো কিছুই গোপন নেই।
– হযরত খাজা ওয়ায়েস করনী

19.
যে কারো বন্দীশালায় বন্দী নয় এবং তার বন্দীশালায় কেউ বন্দী নয়, সেই প্রকৃত সুফি।
– হযরত আবুল হাসান নূরী বাগদাদী

20.
পৃথীবি ছাড়িয়ে দূরতম আকাশের ওপারে আমি স্বর্গ নরক খোঁজার চেষ্টা করি। তারপর আমি একটা গম্ভীর কন্ঠ শুনি, “স্বর্গ নরক তোমার ভেতরেই আছে”।
– হযরত ওমর খৈয়াম।

সুফিবাদের বাণী সমূহ : আধ্যাত্মিক বাণী সংকলন

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ