আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

বাণী – সৃষ্টির প্রথম শব্দ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

1. আত্মা ঠিকই জানে যে আল্লাহ বেশি দূরে নন। তিনি রয়েছেন কেবল আমি নামক পর্দাটির আড়ালে।

    2. সত্যকে জানতে চাও? চোখে নয়, অশ্রুতে দেখো। কারণ, জলের মধ্যেই সেরূপ সুন্দররূপে প্রতিফলিত হয়।

    3. হৃদয়ের সবচাইতে নিঃসঙ্গ স্থান থেকেই আসে প্রভূর আহ্বান। অতএব, একা হও।

    4. মানুষ এমন এক আয়না, যেখানে ঈশ্বর নিজেকে দেখে বিস্ময়ে নিরব হয়ে যান। অতএব নিরবতাই আত্মদর্শীদের ভূষণ।

    5. নফসের এক একটি পরাজয়ই রূহের এক একটি জয়।

    6. যে পরম সত্ত্বাকে দেখে, সে আর কিছুই দেখে না। কিন্তু যথার্থই যে আল্লাহকে দেখে, সে সকল অস্তিত্বের মধ্যে আল্লাহকেই দেখে।

    7. হৃদয়ে যখন অনুরণিত হয় `হু‘, জগৎ তখন মুহুর্তের জন্য থেমে যায়। স্বরণে জেগে ওঠে আদি আর্তনাদ – সৃষ্টির প্রথম শব্দ।

    8. দেহটি গড়ে ওঠে রূহের চারপাশে, রুহ যেন বীজ, আর দেহ পোষাক।

    9. অন্তরটিই সে ঐশী বাহন, প্রতি দমে যে উরুজ করে আরশে।

    10. জগৎ এক দ্যূতিমান পর্দা; যার আড়ালে প্রভূ স্বয়ং লুক্বায়িত।

    লেখক – লাবিব মাহফুজ চিশতী

    Others Post

    আপন খবর - Apon Khobor

    লাবিব মাহফুজ চিশতী
    ফেসবুক পেজ
    ইউটিউব
    হোয়াটসএপ গ্রুপ
    টেলিগ্রাম গ্রুপ