সংকলন – লাবিব মাহফুজ চিশতী
মীম মুছে দিলে হারিয়ে যায় অবয়ব
আমিত্ব মুছে দিলে কি প্রেমের তৃষ্ণা থাকে?
দুটি মীম যুক্ত হলে আশেক মাশুক একাকার
এক সত্যের তিন প্রকাশ মগ্ন মীমের বাঁকে।
মদিনায় রাসুল নামে, কে এলোরে ভাই…
যিনি খোদার –
সম্মানিত রাসুল (রাসুল কারিম) (৬৯:৪০; ৮১:১৯–২১)
রবের নিশানি বা আয়াত তেলাওয়াতকারী (২:১৫১, ৬২:২; ৩:১৬৪)
হুকুম ও এখতিয়ার শুধু তারই –
নেক কাজের হুকুমদাতা আর না-জায়েজ থেকে বারণকারী (৭:১৫৭)
মুমিনদের ফয়সালাকারী বা বিচারক (৪:৬৫; ৪:১০৫; ২৪:৫১; ৩৩:৩৬)
যিনি নবির হাতে বাইআত সঁপে দেন, তিনি মূলত রবের হাতেই বাইআত দেন (৪৮:১০)
যিনি রাসুলের হুকুম মানেন, তিনি রবেরই হুকুম মানেন (৪:৮০; ৪:৬৪)
মুমিনদের কাছে তাদের নিজের জানের চেয়েও বড় হুকুমদার (আওলা) (৩৩:৬)
মুমিনদের আসল মুরব্বি ও বন্ধু (ওয়ালি) (৫:৫৫)
বাতেন, জাহের, সুপারিশ, রুহানিয়াত, ওসিলা তারই –
পবিত্র আত্মা বা রূহুল কুদুস দ্বারা গায়েবিভাবে তা‘য়িদপ্রাপ্ত ও চালিত (৪২:৫২, ২৬:১৯২–৯৪)
কিতাব, হিকমত আর নতুন ইলমের ওস্তাদ (৬২:২; ৩:১৬৪; ২:১৫১)
হাশরের ময়দানে তামাম মানবজাতির সাক্ষী (২:১৪৩, ৩৩:৪৬; ৪:৪১)
মুমিনদের সিরাতুল মুস্তাকিম বা সোজা পথের দিশারি (৪২:৫২)
ঘোর অন্ধকার থেকে বান্দাকে নূরের দিকে টেনে আনা কাণ্ডারি (১৪:১; ১৪:৫; ৬৫:১১)
রবের পক্ষ থেকে এক নূর (৫:১৫) আর ঝলমলে প্রদীপ (সিরাজ মুনির) (৩৩:৪৬)
মুমিনদের জন্য খাঁটি নমুনা বা উসওয়াতুন হাসানা (৩৩:২১)
মুমিনদের সামনে গূঢ় ভেদ ও কথা পরিষ্কারকারী (৫:১৫; ৫:১৯; ১৬:৪৪; ১৬:৬৪; ১৪:৪)
মুমিনদের গুনাহ মাফের জন্য রবের দরবারে দোয়া ও শাফায়াতকারী (৪:৬৪, ৬৩:৫, ৩:১৫৯, ৬০:১২)
মুমিনদের ভুলচুক ক্ষমা বা দরগুজারকারী (৫:১৩; ৩:১৫৯; ৭:১৯৯)
মুমিনদের কলব পবিত্র ও তাজকিয়া বা সাফকারী (৯:১০৩)
যে জিনিসে আসল হায়াত বা প্রাণ আছে, মুমিনদের সেদিকে আহ্বানকারী (৮:২৪)
মুমিনদের ওপর সালাত বা রহমতের দোয়া বর্ষণকারী (৯:১০৩)
রবের পক্ষ থেকে মুমিনদের সাদাকা ও তাওবা কবুলকারী (৯:১০৩; ৫৮:১২)
বুলন্দ আখলাক ও শান তারই –
তামাম জাহানের জন্য রহমত (২১:১০৭)
মুমিনদের প্রতি দয়ার সাগর (রহিম) ও কোমল স্নেহশীল (রাউফ) (৯:১২৮)
কুদরতি শক্তি (যুল কুওয়া) ও ইজ্জতের অধিকারী (৮১:২০–২১)
সুমহান (আজিম) আখলাকের মালিক (৬৮:৪)
খোদার সকল খোদায়ী তারই –
আল্লাহ আর-রহমান (পরম করুণাময়) আর নবি মুহাম্মদ রহমত (২১:১০৭)
আল্লাহ আর-রহিম (অসীম দয়ালু) আর নবি মুহাম্মদ রহিম (দয়ার্দ্র) (৯:১২৮)
আল্লাহ আর-রাউফ (অতি স্নেহশীল) আর নবি মুহাম্মদ রাউফ (স্নেহশীল) (৯:১২৮)
আল্লাহ আল-কারিম (পরম সম্মানিত ও দাতা) আর নবি মুহাম্মদ কারিম (সম্মানিত) (৬৯:৪০; ৮১:১৯–২১)
আল্লাহ আন-নূর (আলো) আর নবি মুহাম্মদ রবের পক্ষ থেকে নূর (৫:১৫) ও ঝলমলে প্রদীপ (সিরাজ মুনির) (৩৩:৪৬)
আল্লাহ আল-হালিম (বড় সহনশীল) আর নবি মুহাম্মদ হালিম (সহনশীল) (১১:৭৫)
আল্লাহ আল-কওয়িয়্যু (পরম শক্তিশালী) আর নবি মুহাম্মদ যুল কুওয়া (শক্তির অধিকারী) (৮১:২০–২১)
আল্লাহ আল-আলিম (সর্বজ্ঞ) আর নবি মুহাম্মদ ইলমের ওস্তাদ (মুআল্লিম) (৬২:২; ৩:১৬৪; ২:১৫১)
আল্লাহ আশ-শাহিদ (সাক্ষী) আর নবি মুহাম্মদ তামাম আদম সন্তানের ওপর শাহিদ (সাক্ষী) (২:১৪৩, ৩৩:৪৬; ৪:৪১)
আল্লাহ আল-ওয়ালি (অভিভাবক ও বন্ধু) আর নবি মুহাম্মদ মুমিনদের ওয়ালি (৫:৫৫)
আল্লাহ আল-গাফফার (পরম ক্ষমাশীল) আর নবি মুহাম্মদ বান্দার মাফের জন্য সুপারিশ করেন (৪:৬৪, ৬৩:৫, ৬০:১২)
আল্লাহ আল-আফু (মার্জনাকারী) আর নবি মুহাম্মদ মুমিনদের ভুল মাফ করেন (৫:১৩; ৩:১৫৯; ৭:১৯৯)
আল্লাহ আল-হাদি (পথপ্রদর্শক) আর নবি মুহাম্মদ সিরাতুল মুস্তাকিমে চালান (৪৫:২৫)
আল্লাহ আল-আজিম (সুমহান) আর নবি মুহাম্মদের আখলাক আজিম (৬৮:৪)
আল্লাহ আল-হাকাম (বিচারক) আর নবি মুহাম্মদ মুমিনদের ফয়সালাকারী (৪:৬৫; ৪:১০৫; ২৪:৫১; ৩৩:৩৬)
আল্লাহ আল-মুবাইয়্যিন (সুস্পষ্ট খুলে ধরনেওয়ালা) (৫:৭৫, ২৪:৫৮) আর নবি মুহাম্মদ ভেদ খুলে দেন (৫:১৫; ৫:১৯; ১৬:৪৪)
আল্লাহ আল-মুত্তাহির (পবিত্রকারী) (৪:৪৯; ৩৩:৩৩) আর নবি মুহাম্মদ মুমিনদের সাফ করেন (৯:১০৩)
আল্লাহ আল-মাওলা (মালিক ও অভিভাবক) আর নবি মুহাম্মদ মুমিনদের ওপর আওলা (বড় হুকুমদার) (৩৩:৬)
আল্লাহ আল-মুহয়ি (জীবনদাতা) আর নবি মুহাম্মদ মুমিনদের হায়াতের দিকে ডাকেন (৮:২৪)
আল্লাহ তাঁর নিশানি তেলাওয়াত করেন (২:২৫২; ৩:১০৮) আর নবি মুহাম্মদ তাঁর নিশানি তেলাওয়াত করেন (২:১৫১)
আল্লাহ সালাত (রহমতের দোয়া) পাঠান আর নবি মুহাম্মদ সালাত (দোয়া) পাঠান (৯:১০৩)
আল্লাহ সাদাকা কবুল করেন (৯:১০৪) যখন নবি মুহাম্মদ সাদাকা নেন (৯:১০৩; ৫৮:১২)
আল্লাহ বান্দাকে অন্ধকার থেকে নূরে টানেন (২:২৫৭) আর নবি মুহাম্মদ বান্দাকে নূরে আনেন (১৪:১; ১৪:৫; ৬৫:১১)
যিনি নবি মুহাম্মদের হাতে বাইআত দেন, তিনি রবের হাতেই বাইআত দেন (৪৮:১০)
আল্লাহ হুকুম ও বারণ করেন (১৬:৯০) আর নবি মুহাম্মদ হুকুম ও বারণ করেন (৭:১৫৭)
যিনি নবি মুহাম্মদের হুকুম মানেন, তিনি রবেরই হুকুম মানেন (৪:৮০; ৪:৬৪)
নবি মুহাম্মদ যখন পাথর ছুঁড়েছিলেন, আসল ছোঁড়াটা তো রবই ছুঁড়েছিলেন (৮:১৭)
আহমদের ঐ মীমের পর্দা সরিয়ে দেখরে মন
আহাদ সেথায় বিরাজ করে হেরে গুণীজন।
