লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কি সুখ পাবি নাম জপিলে

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী

কি সুখ পাবি নাম জপিলে
না দেখিলে রূপটি তার –
সেরূপ খোদা এ রূপ ধরে, মানুষ ধামে হয় আকার।

একেশ্বরে ছিল খোদা আকারশুণ্য আদিতে
অনল অনিল জলে স্থলে, প্রকাশ হল জগতে।
ওয়াজহুল্লাহ করে জারি, আপন সুরত প্রকাশ করি
অরূপ হতে রূপের পানে, সুরত ধরে হও জাহের।

যত লীলা এ জগতে লীলাময় সে একজনি
সকল রূপে অংশকলা, রূপ ধরে সে জেসমানী।
খালাকা আদামা বলে, স্বরূপের পরিচয় তুলে
আল ইনছান ভেদের মূলে, মানুষে হইলে প্রচার।

অভেদ জ্ঞানে দেখবি চেয়ে, এই মানুষে নিরাঞ্জন
মানুষ রূপের দীদার হলে, দেখতে পাবি গুপ্তধন।
মানুষই হয় গঞ্জ সে জাত, মানুষে রয় কুল্লে সেফাত
লাবিব বলে বর্তমানে, ইনছান আল্লা একাকার।

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/11/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ