লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আউয়াল আখের জাহের বাতেন

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী

আউয়াল আখের জাহের বাতেন, চার আকছামে দেখতে পাবি
নাম আল্লাহ সুরতে রাছুল, দ্বীনেরও নবী –
আমার দ্বীনেরও নবী।

গঞ্জজাতে ছিলে যখন অনন্তরূপ দরিয়ায়
প্রেম পিপাসায় হইলে আকুল, এশকেতে জোশ হয় উদয়।
এবার এশকের টানে আহাদ এসে, লুকাইল আহমদ বেশে
মুহাম্মদের সুরত মাঝে, তাকাইলে আল্লাহ পাবি।

স্বরূপ রূপে পয়দা আদম, আহাদের দম আদমে
মোহাম্মদী বরযখ সেথা, মাহমুদারী মোকামে।
লাবিব বলে নূর মোহাম্মদ, তথায় আহামদ আর আহাদ
নূর মুহাম্মদ চিনলে পরে, তবেই খোদাগঞ্জে যাবি।

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 9/11/2025 খ্রি.

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ