আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তুমি সাজাইলে ত্রিভূবন

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী

তুমি সাজাইলে ত্রিভূবন, অনন্ত প্রেমের কারণ
যখন প্রকাশিতে আকিঞ্চন, হইল প্রাণে –
কুন্তু কানজান মাখফিয়ান, কহিলা কোরানে।

অনন্ত কৌশলে তুমি এ বিশ্ব মহিমন্ডলে
আপন রূপে প্রকাশিছ জলে কিংবা স্থলে।
অনন্ত আলমে তুমি, বহুরূপে স্বরূপ স্বামী
আলা কুল্লে শাইয়্যিম মুহিত, ব্যপিত ভূবনে।

আকার স্বাকার নিরাকারে, মূলে আছো মূলাধার
খন্ড আর অখন্ড মাঝে, অখণ্ড মন্ডলাকার।
আদি অন্ত জাহের বাতেন, চার আকসামে তোমার আসন
কল্পতরু রূপ নিরূপন, নূর আলা নূর কিরণে।

জীবে কিংবা তরুমূলে, লীলার ছলে আদিপ্রাণ
সকল প্রাণীর প্রাণে তুমি, চির নিত্য ভগবান।
করো কৃপা পতিতেরে, রহিম রহমান নামের জোড়ে
ত্বরায়া নাও লাবিবেরে, অনন্ত প্রেমের কাননে।

রচয়িতা – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 9/11/2025 খ্রি.

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ