লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – সন্ধানে বন্ধনও তারি

লেখক – লাবিব মাহফুজ চিশতী

সন্ধানে বন্ধনও তারি, প্রাণ হইতে মহাপ্রাণ
আজব এক কুদরতি লীলা, দিতেছে প্রমাণ।

আদি হতে অনন্তকাল, অনন্ত সেফাতে সে
অঙ্গে ধরে পঞ্চশক্তি, পাঞ্চাতনে রয় মিশে।
কুদরতে গড়িয়া ধরা, জাত সিফাতের লীলা করা
আলা কুল্লে শাইয়্যিম মুহিত, কোরানের বয়ান।

রূপাতীত সে রূপের ঘরে, রূপ ধরিল পঞ্চময়
জালাল জামাল রূপের মেছাল, কুদরতী সুরত দেখায়।
নতুন নতুন সুরত গড়া, ভাঙ্গা গড়ায় দেয় পাহাড়া
পঞ্চ তনে মাতোয়ারা, রূপ দিয়ে মাতায় ভূবন।

লাবিব বলে বিনয় করে গুরুরূপে দাও নজর
এই অঙ্গে পঞ্চশক্তি, রূপে অরূপ একাকার।
অনল অনীল জলে স্থলে, সে খেলছে খেলা কল কৌশলে
তুলনা নাই ব্রমান্ডলে, কারণের আদি কারণ।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 10/11/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ