লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার এ ব্যাথা চিত্ত শান্ত করো

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমার এ ব্যাথা চিত্ত শান্ত করো
এসো দয়াল হৃদ মাঝারে –
তুমি না আসিলে, এ অকূলে
কে বাঁচাবে হাতটি ধরে।

এদেশে মোর সকলি পর, আপন কেহ নাই
আমার মনের দুঃখ বলবো কারে, খুঁজিয়া না পাই।
আমি কোন কূল থুইয়া কোন কূলে যাই
দরদী কোন দেশেরে।

স্বজন সাথী বন্ধু বান্ধব, ত্যাজিলো আমায়
জড়া ব্যাধি মায়াজালে, বাঁচা হলো দায়।
আমি না পাইলাম কোথায় আশ্রয়
পথে পথে বেড়াই ঘুরে।

কূল ছাড়িয়া মুল হারাইয়া, বাঁধলাম পথে ঘর
কালের স্মৃতি বুকে লইয়া, কাটে যে প্রহর।
লাবিব কয় মোর পুড়া অন্তর
গুরু নামের মন্ত্র ছেড়ে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/11/2025

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ