আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – কেন বা আমায় প্রেম শিখাইলে

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

কেন বা আমায় প্রেম শিখাইলে, নিঠুর দরদীয়া
কোন কূলে লুকাইলে দয়াল –
আমায় অকূলে ভাসাইয়া।

বিরহ অনলে পোড়া আমার মন বিচ্ছেদের ঘর
ব্যাথা চিত্তে গাঁথি মালা – নামখানি তোমার –
মুর্শিদ নামখানি তোমার।
আমায় করিয়া অনলে অঙ্গার, গেলে কোথায় পাশরিয়া।

ওরে নিশির শেষে পূবাকাশে দীপ্ত শশী জাগে
আমার হৃদয়ে জ্বলেগো অনল – রূপের কুসুম বাগে –
মুর্শিদ ‍রূপের কুসুম বাগে।
আমায় দেখা দিয়া অনুরাগে, কোন বনে যাও হারাইয়া।

ওরে বিরহ বিগদ্ধ দেহ, এশকের চিতা বুকে
এমন দহন জ্বেলে আছো – না জানি কোন সুখে –
মুর্শিদ না জানি কোন সুখে।
অধম লাবিব মরলো প্রেম কলঙ্কে, তোমারে না পাইয়া।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/11/2025

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
ইনস্টাগ্রাম
টুইটার X