আপন ফাউন্ডেশন

Date:

সংগীত – ঐ শোনো মোর প্রাণ বন্ধু

ফেসবুক পেজ
ইউটিউব চ্যানেল
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ

লেখক – লাবিব মাহফুজ চিশতী

ঐ শোনো মোর প্রাণ বন্ধু বাজায় মোহন বাঁশরী
আসসালাতু খাইরু মিনান নাউম ফুকারী।

যারা মায়ামত্ত অচেতনে, কাল ঘূমে রয় নিশিদিনে
ডাকে তাদের সালাত পানে, ফজর করতে জারী –
ফজরেতে আছে কোরান, সালাতী পায় খবর তারি।

যেজনা রয় ঘুমের ঘোরে, মূল হারাইয়া দেনায় পড়ে
ডাকলে তারে না চায় ফিরে, বেহুঁশ বরাবরি –
গুরুমন্ত্র বিস্মরণে, হারায় সেজন কালের কড়ি।

আলিমুনের ভেদের ঘরে, মুয়াজজিনে মধূর সুরে
অবিরত ডাকে মোরে, কত যতন করি –
সে সুর কর্ণে না শুনিয়া, লাবিব রইল ভ্রমে পড়ি।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01/12/2025

সাবস্ক্রাইব করুন
ফেসবুক পেজ
ইউটিউব
ইনস্টাগ্রাম
টুইটার X