লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – কাবার খোঁজে

লাবিব মাহফুজ চিশতী

একদিন যাত্রা করেছিলাম কাবার পথে
কালো ঘর, পাথর, মিনার –
কাছে যেতেই দেখি কাবা নেই!

পাশ থেকে বলে উঠলো এক দরবেশ
সবে নির্মিত হচ্ছে কাবা!

ফিরে এলাম। কাবা হতে
নির্মিতব্য কাবার পানে।

ধীরে ধীরে নির্মিত হলো
এক অদেখা প্রেমের দীর্ঘ প্রতিচ্ছবি,
আদি হৃদয়ের তাওয়াফ তাজমহল।

ব্যাকুল চিত্তে পৌঁছলাম দরোজায়
দ্বারী বললো –
এখানে আসতে হলে,
নিজেকে রেখে আসতে হবে বাইরে!
ভেতরে দুজনের ঠাঁই নেই!

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ