লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – রেখে তারে কাছে অতি

লাবিব মাহফুজ চিশতী

রেখে তারে কাছে অতি, ভ্রমেতে হয় মোর বসতি
ভ্রমে ভ্রমে জীবনবেলা, হইল অস্তপ্রায় –
আর কতকাল করবি হেলা, আয়ুবেলা যায়।

লোভী মন, মন, মনরে
করাল দিয়ে ভবে আইলি, সেসব কথা ভুলে গেলি
মায়াঘুমে ডুবে রইলি, দিন করিলি ক্ষয়,
ভাবলিনা পারের ভাবনা, শেষকালে কি হয় উপায়।

লোভী মন, মন, মনরে
মনের হইল একি দশা, ঘোরে কাটে দিবস নিশা
মিজান দাড়ী রতি মাশা, হারালি হেলায়,
পতিত পাবন সহায় যেজন, ভুলে রইলি সেজনায়।

লোভী মন, মন, মনরে
লাবিব বলে বিনয় করে, গুরু বিনা ভবপাড়ে
নাই দরদী এ সংসারে, তরী পারঘাটায়,
দয়াল হিমেল শাহের চরণ যুগল, সাধ্য করো সাধনায়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 03/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ