আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – কোনজনা বান্ধিল এ ঘর

লাবিব মাহফুজ চিশতী

কোনজনা বান্ধিল এ ঘর, বল দয়াল সমাচার
দেহের কোথায় আছে আমার, শ্রী খোলার বাজার।

অন্ধের নয়ন যক্ষেরি ধন, এই দেহ মাঝারে
আসমান জমিন রয় একাকার, শ্রী খোলার বাজারে।
কয় দরোজা তার ভেতরে, কয়জন দ্বারী আছে তার।

আওয়াজ আসে নিগুম ধ্বনি, ডঙ্কা বাজে আসমানে
শব্দকারী কেবা তাহার, কয়খানি ঘর সেইখানে।
কে বান্ধিল কোন বাঁধনে, শ্রীরুপ গঞ্জের এ কারবার।

এ ঘরেতে কয়টি দুয়ার, কয়খানা চাল কয়মুখি
কে বানাইল এমন মহল, বল তাহার নামটি কি।
লাবিব কয় তার ইয়াদ রাখি, বল মোরে ভেদ খবর।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ