লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমায় বলো সত্য নিরঞ্জন

লাবিব মাহফুজ চিশতী

আমায় বলো সত্য নিরঞ্জন
অজুদ ঘরের খবর আমার, জানতে মনে আকিঞ্চন।

অজুদ ঘরের ভেদের কথা বলো গুরু আজ আমায়
এ ঘরে কে টুঁই পাঞ্জরা, চাল হইল কোনজনায়।
রুয়া মড়াল দেখাও আমায়, কমনে ঘর করে যতন।

কিসের লাকড়ী কিসের ছাউনী, সিঁড়ি হইল কিসেতে
কোন কটোরায় কোন ধন রহে, বলো আমার কাছেতে।
ঘর উজালা কয় চিজেতে, জানলে খুলতো জ্ঞাননয়ন।

ঘরে কয়জন আছে দ্বারী, কয় দরোজা কয়দিকে
উজান ভাটি বলো দেহের, নাও ডুবে তার কোন বাঁকে।
লাবিব রইল দুর্বিপাকে, না মেনে গুরু বচন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ