লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – শোন বলিরে মন ব্যাপারী

লাবিব মাহফুজ চিশতী

শোন বলিরে মন ব্যাপারী, অজুদ ঘরের জান খবর
আজব একটি কল খাটাইয়া, ঘর বান্ধিছে কারিগর।

শির হইল টুঁই এ দেহে, পাঞ্জরা যে হইল চাল
রুয়া দিলা সারি সারি, মড়াল আর আছে মিশাল।
ঘর বান্ধিল জালাল জামাল, রাত্র দিনে অনিবার।

দু চোখে দু ছাউনী দিয়া, সাড়ে তিনটি দেয় সিড়ি
আঠারো হাজার চিজেতে, দেহ গড়ে মিস্তিরি।
নবরুপে দেহ বাড়ি, যতনে করে তৈয়ার।

চার দরোজায় চারজন দ্বারী, চারদিকেতে রয় বসে
ডানে বামে উর্ধ অধঃ স্রোতের টানে যায় মিশে।
লাবিব কয় তার উর্দ্ধ দেশে, ধন রতনের রয় ভান্ডার।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 09/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ