লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মাটির খাচায় সোনার পাখি

লাবিব মাহফুজ চিশতী

মাটির খাচায় সোনার পাখি
কেমনে বসত করে পাখি
কেমনে বসত করে।

সে পাখিটার এমনি ধারা
নিরাকার আকারে ধরা
লীলাময় সে মনোহরা
নয়ন কোনে ঘুরেফিরে।

দেখনা চেয়ে জ্ঞান নয়নে
কিরূপ পাখি খাচার কোনে
চার আকসামে অজুদ এমকানে
রয় এ দেহ মন্দিরে।

আল কালবো বায়তুল্লাহ বলে
এ খাচার পরিচয় দিলে
লাবিব কয় গুরু ভজিলে
দেখবি সেরূপ আকারে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ