লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – শব্দ স্পর্শ ‍রূপ রস গন্ধে

লাবিব মাহফুজ চিশতী

শব্দ স্পর্শ রূপ রস গন্ধে, খেলছে মাওলা যে খেলা
দেখবি যদি আয়গো ত্বরা, ডুবিলো বেলা।

উলুহিয়াত দরিয়াতে ছিল সবি শূণ্যকার
অঙ্গে ধরে পঞ্চশক্তি ছিল মাওলা নিরাকার।
আহাদ হতে আহাম্মদি, রূপ ধরে সে মুহাম্মদী
তানাজ্জুলাত খামছা রূপে, নয় বতনে উজালা।

মাঝ দরিয়ায় চারটি ধারা তথায় সকল হয় সৃজন
পঞ্চতত্ত্ব জগত মাঝে সার পঞ্চকের বিকাশন।
পঞ্চতনে পঞ্চশক্তি, পাঞ্জাতনে হয় বিভক্তি
কালবী জলি রুহি খফি সিররী দেখো নিরালা।

আব আতশ আর খাকে বাদে সাফাতে গুণমনি
নয় বতনে প্রকাশিল, রূপ ধরিয়া এমকানি।
লাবিব বলে ভেদের ঘরে, হা হে হু শব্দ করে
পাঁচে সাতে বারো কারে, মিলাইছে রঙের মেলা।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ