আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তুমি ছিলে নিরাকার

লাবিব মাহফুজ চিশতী

তুমি ছিলে নিরাকার, লয়ে স্ব আকার
ধরিতে আকার এলে, মানুষের বেশে –
তুমি ছিলে নিরাকার।

গুপ্তধন রূপে ছিলে গোপন ভান্ডারে
এরাদার কারণে প্রকাশ হুয়াজ জাহিরে।
ওয়াজেব হতে এমকানে, প্রকাশিলে পঞ্চতনে
চার আকসামে আলীমুনে, করিলে লীলা প্রচার।

সকল শক্তি অঙ্গ লয়ে, গুপ্ত ছিল গঞ্জজাত
অঙ্গ হতে নুক্তা ঝড়ে, নুক্তাতে রয় রমুজাত।
চার নুক্তাতে অজুদ গঠন, পঞ্চতনে রয় নূরীতন
পাঁচে চাইরে করে মিলন, নবদ্বীপে অনিবার।

লাবিব বলে স্বরূপ ধামে নজর করো আশেকান
এমকানে হয় বসত তারি ওয়াজেব রয় মুখফিয়ান।
মানুষ রূপ ধরিয়া মাওলা, এই মানুষে করে খেলা
বুঝলে তারি নিত্যলীলা, পাওয়া যাবে ভেদ খবর।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ