লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – অন্তরে অনন্ত শান্তি

লাবিব মাহফুজ চিশতী

অন্তরে অনন্ত শান্তি, দুচোখ তাদের জলে ভরা
খোদার প্রেমিক যারা জগতে
খোদার প্রেমিক যারা।

নয়ন তাদের নিমিলিত, সদা ধারা প্রবাহিত
আত্মসুখ ছাড়িয়া রত, জনম দুখী তারা।
ডাকলে পরে কয়না কথা, আত্মভাবে মাতোয়ারা।

কি জানি কয় মনে মনে, কি পিরিত তার কাহার সনে
হাসে কান্দে ক্ষনে ক্ষনে, জীর্ণ তার চেহারা।
পায়ে দলে জগত সংসার, উর্দ্ধ দেশে চলাফেরা।

তার নয়নে গঙ্গা যমুনা, চলে অনুরাগের তরীখানা
বরযোখে করে নিশানা, নিরিখ দেয় পাহাড়া।
লাবিবের হইলোনা সে প্রেম, গুরু চরণ হয়ে হারা।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 19/01/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ