আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তোমার বিচ্ছেদে যে কি যন্ত্রণা

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
- Advertisement -

লাবিব মাহফুজ চিশতী

তোমার বিচ্ছেদে যে কি যন্ত্রণা, জানে আশেক জনে
অনল জ্বলে নিশিদিনে।

আমার হৃদয় মেহরাবে যেদিন, ফুটেছিল ফুল
সেদিন হতে জগত সংসার, হয়ে গেছে ভুল।
ভূবন মোহন রূপে আকুল, মজেছি চরণে।

যখন তুমি সামনে থাকো, নয়ন ভরে দেখি
চোখের আড়াল হইলে কান্দে, আমার পরাণ পাখি।
আর মিছে দিওনা ফাঁকি, সহেনা পরাণে।

আশেকেরি হৃদয় যেমন, রক্তকমল জ্বলে
প্রাণ বন্ধুয়ার অদর্শনে, নয়ন ধারার তলে।
কলঙ্কীনি লাবিব বলে, ভাসাইও যতনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 04/03/2026

- Advertisement -

Others Post

Labib Mahfuj Chisty

Editor - Apon Khobor

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ