আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার নিভে গেছে চোখের প্রদীপ

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
- Advertisement -

লাবিব মাহফুজ চিশতী

আমার নিভে গেছে চোখের প্রদীপ
আধার ভরা বুকে –
আছি কত সুখে আমি, আছি কত সুখে।

যেদিন তুমি চলে গেলে, আর এলেনা ফিরে
বুকে দিয়ে পাথরচাপা, কাঁদি ব্যাথা নীড়ে।
তবু তুমি থাকো দূরে আশা নদীর বাঁকে।

তোমার বলা কথাগুলো আজ বিষাদী সুর
হু হু সুরে ঝড়ে আমার অশ্রু ব্যাথাতুর।
ধূপের ধোঁয়া বিয়োগ বিধূর, আমায় শুধু ডাকে।

বিচ্ছেদ যদি শেষ দরোজা, খুললে এবার তারে
টেনে নিও আমায় তোমার অনন্ত সংসারে।
লাবিব বলে বিনয় করে, ফেলোনা বিপাকে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 04/03/2026

- Advertisement -

Others Post

Labib Mahfuj Chisty

Editor - Apon Khobor

ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ