লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মন তোর আপন চেনা হলো না

লাবিব মাহফুজ চিশতী

মন তোর আপন চেনা হলো না
কি হবে তোর শেষের দিনে
ভাবলিনা তার ভাবনা।

আত্মতত্ত্ব পরম তত্ত্ব
তোর হৃদয়ে না হলো সত্য
না জানিলি স্ব-মাহাত্ম্য
হয়ে রইল দিনকানা।

সানুরিহিম আয়াতখানি
মান কানা ফি হাজিহি বাণী
নাহনু আকরাবু শুনি
মানুষে তার ঠিকানা।

অধীন লাবিব কান্দে বসে
দয়াল হিমেল শাহের চরণ আশে
থাকি যেন কৃপা পাশে
চরণ যেন ভুলিনা।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ