লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আদি নূর সে আহমদে

লাবিব মাহফুজ চিশতী

আদি নূর সে আহমদে
আদম নামটি ধারণ করে,
ত্রিভূবনে অনন্তরূপে
নয় বতনে ঘুরে ফিরে।

জানো গঞ্জমুখফি কোথাায়
নূরের ঝলক দিচ্ছে সদায়
আদি নূর হয় আহাম্মদি
আদম রূপে এ সংসারে।

ত্রিতত্ত্বে হয় উদয় তারি
এমকানে রূপ প্রকাশ করি
নফি এসবাত অঙ্গে ধরি
জাত সেফাতের লীলা করে।

লাবিব বলে আদম চিনে
ধরো তারে কাব কাওসিনে
গঞ্জ হতে নছিরা পানে
প্রকাশ তারি আদি নূরে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ