লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – গঞ্জ মুখফি পুশিদাতে ছিল সে নূর

লাবিব মাহফুজ চিশতী

গঞ্জ মুখফি পুশিদাতে ছিল সে নূর গোপনে
এশকেরী টানে –
জাত বাহাত হইতে প্রভূ আসিল এই এমকানে।

সৃষ্টির যখন হইল আকিঞ্চন
এশকেতে জোশেরী টানে, ঝংকারে নূর হয় চেতন
স্বরূপের হইল গঠন, আকার হইল নিজগুণে।

পুশিদাতে ছিল যখন নূর
এরাদায় এশকেরী জারি, শহুদে জহুর
অজুদে পাইল সে হদ, প্রকাশ তার আদম তনে।

আহসান সুরতে সেরূপ রয়
রূপের নকশা অঙ্কন করে কলেমাতে দয়াময়
লাবিব বলে নকশা বিচে, আছে অজুদ ভূবনে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ