লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – রাই বলিয়া কাঁদে হরি মুরারী

লাবিব মাহফুজ চিশতী

রাই বলিয়া কাঁদে হরি মুরারী
রাধার অদর্শনে, বৃন্দাবনে, বাজে না আর বাঁশরী।

লীলামৃত কৃপাছলে, খেলে হরি বৃজমূলে গো
বৃন্দাবনের পলে পলে, প্রেম অভিলাষ মঞ্জরী।

যমুনা পুলিনে সখি, সখি সনে মাখামাখি গো
কতজনা হয় আকাঙ্খী, পাইতে গিরিধারী।

ভক্তবৎসল ভক্তসনে, লীলামূর্তি বৃন্দাবনে গো
অর্ঘ্য দানি শ্রীচরণে, নিধূবনের শ্রীহরি।

লাবিব ঘুরে পথে পথে, লয়ে পূজা প্রেমোরথে গো
প্রেম বিহনে এ জগতে, কে পায় গোলক বিহারী।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 22/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ