লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

অনুবাদ – কবিতা : ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

পরমহংস যোগানন্দ
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

গভীর নিদ্রা থেকে
জাগরণের সর্পিল সিড়ি বেয়ে আমি যখন উঠি –
তখন ফিসফিস করে বলবো –
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

তুমিই আমার একমাত্র খাদ্য
সুদীর্ঘ বিচ্ছেদের অন্ধকার উপবাস ভেদ করে
যখন তোমায় আস্বাদন করবো –
তখন মনে মনে বলবো –
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

যেখানেই আমি যাই, আমার হৃদয়ের প্রদীপ
তোমার দিকেই তাকিয়ে থাকে সর্বদা
আমার সকল ব্যাস্ততায়, কোলাহলে, নীরব রণহুঙ্কার
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

যখন জগত-সমুদ্রের উত্তাল উর্মিমালা
আর চেতনার বিষবাস্প আমার দিকে চেয়ে হাহাকার করে
আমি তাদের কোলাহল থামিয়ে দিব, জপবো –
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

আমার হৃদয় যখন
স্মৃতির সুতোয় স্বপন বুনে
সে জাদুর কাথায় আমি খোদাই করে দিবো
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

নিশিথে, গভীর সুষুপ্তি, নিরবে
আমার সকল শান্তি আমায় ডাকে, আনন্দ! আনন্দ! আনন্দ!
আর আমার আনন্দ গেয়ে চলে –
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

যখন জেগে থাকি, আহারে, কর্মে, স্বপ্নে, নিদ্রায়
সেবায়, ধ্যানে, জপে, দিব্য প্রেমে –
আমার আত্মা অবিরাম গুঞ্জন করে – অশ্রুত –
ঈশ্বর! ঈশ্বর! ঈশ্বর!

মুল – পরমহংস যোগানন্দ
অনুবাদ – লাবিব মাহফুজ চিশতী

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ