লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমি কাম সাগর দিয়াছি পাড়ি

লাবিব মাহফুজ চিশতী

আমি কাম সাগর দিয়াছি পাড়ি
প্রেম কাঠেরী নৌকাতে, অকুল নদীতে
আমার মানব জীবন ধন্য হল, এশকের ঘাটেতে।

আমি নিরাকারে ভেসেছিলাম, জলাকারে অচেতন
এশকের জোশে ঝংকারেতে, আসিলাম এই প্রেমকানন।
পঞ্চকাঠের নৌকাখানি, ভাসছি আমি দিনরজনী
গুরু নামের দিয়া ধ্বনি, হাল ধরিয়া তরীতে।

মায়ানদী উথাল ভারী, টানে আমায় ঘোরপাকে
হালের মাঝি রসিক সুজন, হাল ধরে যায় সম্মুখে।
গুরুকৃপা সহায় করে, সাধের তরী উজান ফিরে
ভয় কিরে তার স্রোতের তোড়ে, থাকলে বর্যখ ধ্যানেতে।

নদীর মাঝে আছে চড়া নাও ঠেকিলে বিষম দায়
গুরু নামের মন্ত্র দিয়ে উজান স্রোতে বাইতে হয়।
অধম লাবিব বলে বিনয় করি, গুরু যাহার হয় কান্ডারী
এশকের জোশে দিবে পাড়ি, অভয় মন্ত্র জগতে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ