লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – সর্বতত্ত্ব আছে সত্য

লাবিব মাহফুজ চিশতী

সর্বতত্ত্ব আছে সত্য, আমার মাঝে নিত্যময়
আমি বিনা নাই পরমের রূপের পরিচয়।

পরমতত্ত্ব নাম ভাগেতে, নিরাকারে রয় গোপন
অনন্ত সে প্রেমের জোশে, নাম ধরিল আল ইনছান।
আমার মাঝে প্রকাশ তারি, আমার রূপে সে রূপ ধরি
সকল লয়ে আমার বাড়ি, আসলে প্রেমের অভিপ্রায়।

ছিল যাহা তব ভান্ডে, আমার মাঝে প্রকাশ তার
আমি বিনে ত্রিভূবনে এমন সখা নাই তোমার।
পাঁচে সাতে বারো মিলে, চেহেলতনে রূপ ধরিলে
লাবিব বলে ভ্রমান্ডলে, আমার রূপে রূপময়।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ