লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – তোমারী বিরহে আমার শূণ্য ধরাধাম

লাবিব মাহফুজ চিশতী

তোমারী বিরহে আমার শূণ্য ধরাধাম
করুণার সিন্ধু তুমি প্রভু প্রাণারাম।

মন বুদ্ধি অহংকার সঁপিয়া চরণে
তোমাতে অনুরাগী অন্তকরণে।
আর্ত হৃদয় মম শ্যামার্ত বদনে
তোমারি পানে রহি চাহি অবিরাম।

জলভরা মেঘ তব অঙ্গকান্তি
হেরিয়া লভি মনে নিত্য প্রশান্তি
পদ্মফুল সম চরণও যুগল
অর্ঘ্য স্তুতি দানি সদা অবিরল।
যমুনার কূলে সখা কদম্ব ডালে
তব লীলা হেরী মোর প্রশান্ত মরম।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ