লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – চরণে প্রণতি মোর

লাবিব মাহফুজ চিশতী

চরণে প্রণতি মোর যুগল চরণ
পদরজ শিরোপরে, চাহি ভগবান।

শ্রী পাদপদ্ম তব মহিমাধারী
অঙ্গকান্তি সুধা, ত্রিলোক বিহারী
ভক্তিলতা কুসুমবনে ফুটাও প্রাণনাথ
শ্রীচরণরেণু আমায় করো প্রভূ দান।

মুখারবিন্দে তব চেতনা মম
সঁপেছি তোমায় ওগো, নাথ, নিরুপম
অঞ্জলিপুটে মোর অর্ঘ্য মালাখানি
অত্মবলিদানে লহ লহ টানি –
অনন্ত ব্রহ্মান্ডে তব, অনন্ত বৈভব
কিঞ্চিত লভিলে মোর শূণ্য জীবন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ