লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমার মন পারিজাত বনে দেখো

লাবিব মাহফুজ চিশতী

আমার মন পারিজাত বনে দেখো
ফুটলো প্রেমো ফুল
মন মুরারী, চরণ পূজায়, করিও কবুল।

আশেকেরী হৃদয় যেমন রক্তকমল জ্বলে
তাপিত প্রাণ হয়গো শীতল, বন্ধুর চরণ তলে।
আমি ভাসিয়া আঁখির সলিলে
তুলবো রূপের পাল।

বনফুলের মালা গাঁথি ধ্যানের সুতা দিয়া
রূপ অরূপের তসবিহ লয়ে, আকুল আমার হিয়া।
আমার ধ্যানের মুকুল সচকিয়া
ফুটবে শতদল।

পূজার ডালা লয়ে আছি বন্ধূর দরজায়
অক্ষমেরী পূজা যদি, চরণে ঠাঁই পায়।
লাবিব বলে হে দয়াময়
দিও ভক্তিবল।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 15/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ