লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – ভাব তরঙ্গে পার হবি মন

লাবিব মাহফুজ চিশতী

ভাব তরঙ্গে পার হবি মন ভব কারাগার
ভক্তি স্রোতে ভাসলে যাবি, আনন্দের বাজার।

লোভী মন মন মনরে
মজিয়া মায়ারও বশে, দিবানিশি রিপুরসে
বৃথাকাজে করলি শুধু আয়ুবেলা পার –
কাল শমনে ধরবে যেদিন, কে করবে সেদিন উদ্ধার।

লোভী মন মন মনরে
দুদিনেরী মোহঘুমে, গেল জীবন ভ্রমে ভ্রমে
অচেতনে অন্ধ মনে, তারে ডাকলি না একবার –
সে যে ঘাটের মাঝি পতিত পাবন, ভবসিন্ধু করবে পার।

লোভী মন মন মনরে
লাবিব বলে বিনয় করে, ডাকো তারে ভক্তিভরে
অনুরাগে হৃদ কমলে, রাখো তারে অনিবার –
পাপহরণীর পেলে চরণ, শমনে কি ভয় তোমার।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 16/04/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ