লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – পূবাল হাওয়া পশ্চিমে যায়

লাবিব মাহফুজ চিশতী

পূবাল হাওয়া পশ্চিমে যায়
তবু মন তোর ঘুম ছোটে না –
রইলি দিনকানা মনরে রইলি দিনকানা।

কাম নদীতে ঘর বাঁধিয়া কাটাইলি জীবন
মন মাতঙ্গ বিষয়মোহে ভুলে রইলি মন
দিনে দিনে দিন ফুরাইলো চক্ষু মেলে চাইলি না।

আপন স্বজন আছে যারা এই দেশেতে বাস
মায়ার স্বপন ভাঙলে দেখবি সবি সর্বনাশ
ব্যার্থ সুখের তিক্ত প্রয়াস সবি হবে অচেনা।

বিষয় জ্বালার অগ্নিদাহ জ্বলে দিবানিশি
ডুবে আছি রিপুরসে গলে মায়াফাঁসি
লাবিব বলে মায়ারশি গুরু নামে থাকে না।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/05/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ