আপন ফাউন্ডেশন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমি মালা গাঁথি বনফুলে

লাবিব মাহফুজ চিশতী

আমি মালা গাঁথি বনফুলে, পড়াবো ঐ গলেতে
আসবে যেদিন দয়াল গুরু আমার ঘরেতে।

দয়ালরে,
কাম কামনা সকল ছাড়ি, ঐ চরণে দিয়াছি পাড়ি গো
গাঁথব বলে মালাখানি, অনুরাগের সুতাতে।

দয়ালরে,
আমার ভক্তিলতা কুসুমবনে, যে ফুল ফোটে সযতনে গো
দ্বাদশ ফুলের অর্ঘ্য দানি, চরণ কমল পদ্মেতে।

দয়ালরে,
ত্রিভঙ্গ ঐ মুরতীখানি, রই চাহিয়া দিনরজনী গো
ভক্তি বিশ্বাস প্রেম ত্রিবেনী, রূপ সলিলের ধারাতে।

দয়ালরে,
যাহা কিছু আছে আমার, তোমাতে রত নিরন্তর
পূজিবো ঐ চরণ বলে, আছি সদায় আশাতে।

দয়ালরে,
লাবিবের হয় মন অচেতন, না হইল সাধন ভজন
দয়াল হিমেল শাহ মোর পতিত পাবন, আর কেহ নাই জগতে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 20/05/2026

Others Post

আপন খবর - Apon Khobor

লাবিব মাহফুজ চিশতী
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ