লাবিব মাহফুজ চিশতী
আমার এ ব্যাথা চিত্ত শান্ত হইত রে সখি
পেলে বন্ধুর দরশন,
সে বিনে মোর শূণ্য গৃহ, শূণ্য এ ভূবন।
আমি যূথীর বনে ব্যাথার মালা গাঁথি দিবানিশি
কবে আসবে আমার আধার ঘরে, পূর্ণিমারও শশী।
আমি পা ধোয়াইতাম নয়নজলে গো, মিটতো মনের আকিঞ্চন।
না পারি বলিতে আমি বোঝাইতে না পারি
প্রাণবন্ধুর অদর্শনে সদা ঝড়ে নয়ন বারি।
অবারিত ব্যাথা লইয়া গো সখি, কাঁদি আমি অনুক্ষণ।
বিরহ বিদগ্ধ দেহ আমার নয়নে বয় ধারা
তারে না পাইলে ত্যাজিব প্রাণ, হয়ে পাগল পারা।
লাবিব বলে বিনয় করে গো সখি, কেমনে রাখি এ জীবন।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 21/05/2026


