লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আমায় একা রেখে চলে গেলে

লাবিব মাহফুজ চিশতী

আমায় একা রেখে চলে গেলে
একবার এসে দেখলেনা
বন্ধু তুমি জানোনারে –
কেমন আছি পরের ঘরে রে
বন্ধু তুমি জানোনারে।

আউলা কেশে পাগল বেশে, মথুরারই পথে
কৃষ্ণ কৃষ্ণ বলে সদা, কাঁদি দিবারাতে।
কেমন তোমার নিঠুর হিয়া গো বন্ধু
একবার সে ডাক শুনলানা।

সুখ স্বপনে বিভোর তুমি দ্বারকা নগরে
আমি রাধা কলঙ্কীনি, ভাসি আঁখিনীড়ে।
আমি কি অনলে সদায় জ্বলি গো বন্ধু
একবার ফিরে চাইলে না।

ছাড়িয়া এই জগত সংসার, শ্রীনাম সহায় করি
হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে, পথে পথে ঘুরি।
লাবিব বলে আর কতকাল গো বন্ধু
সইবো এমন যাতনা।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 21/05/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ