লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – বসন্ত কাননে বাজে

লাবিব মাহফুজ চিশতী

বসন্ত কাননে বাজে মধূর হু হু তান
আমার মন করে আনচান গো আমার
মন করে আনচান।

মনের কনক দেউল মাঝে সাজাইয়া বাসর
প্রতিক্ষাতে থাকি কখন আসবে চিতচোর।
আমার প্রেমশূণ্য মরমের মাঝার
রাখবে কি ঐ শ্রী চরণ।

মন গহীনে বাঁধা ছিল সাধের পোষা পাখি
কুহু সুরে গান গাহিয়া ভিজাইতো আঁখি।
আমি কার কাছে আর যাইয়া সখি
জুড়াইবো তাপিত প্রাণ।

খালি কি রহিবে আমার বাসর চিরকাল
তুমিতো জানোগো দয়াাল কাঙালের কি হাল।
লাবিব ডাকে দয়াল দয়াল
পুরাও মনের আকিঞ্চন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 04/05/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ