লাবিব মাহফুজ চিশতী
আমার হিমেল চাঁন্দের নাম ধরিয়া
কে গান গেয়ে যায় –
তারে দেখবি যদি মন বিবাদী
এশকে মাওলায় আয়।
কুনেতে সাধিয়া সুর, গান গাহে সে সুমধুর
গঞ্জ হতে এশকে জোশে, এমকানে সে সুর বাজায়।
সুর বাজে ঐ হু হু ধ্বনি, নাতেক কালাম জিন্দা বাণী
শুনলো যারা আরেফ তারা, ভবসিন্ধু করলো জয়।
অহদাতের বাগান হইতে, অখন্ডরূপ মালাকুতে
জীব ত্বরাইতে নাছুত দেশে, সাত ছিদ্র বাঁশী বাজায়।
এশকে মাওলা হইতে শুনি, পঞ্চ হু’ এর নিগুম ধ্বনি
স্ববেশে স্বাকারে প্রভু, মানবরূপে রূপময়।
ভজন শূণ্য লাবিব বলে, দয়াল হিমেল শাহের চরণ তলে
আমার দিও দেখা কৃপাচ্ছলে, অনন্তরূপ জ্যোতির্ময়।
লাবিব মাহফুজ চিশতী
২১|০৫|২০২৬ খ্রি.


