লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – মুরিদ হয়ে জানগে তাহার ভেদ

লাবিব মাহফুজ চিশতী

মুরিদ হয়ে জানগে তাহার ভেদ খবর
গুরু গঞ্জে যাবি যদি, সাধো চরণ নিরন্তর।

লা মোকাম চৈতন্যের দেশে, তথায় গুরু আছেন বসে
এশকেতে ভাবেরী জোশে, যুগল চরণ সাধো তার।
প্রেম ভক্তি বিশ্বাসের গুণে, বাঞ্ছাকল্পতরু চিনে
বসত তাহার আঁখির কোনে, নিরিখ বর্যখ অনিবার।

হায়ান আত্মা মন বেমুরিদ, ইনছানীতে আছেন মুর্শিদ
জানো তাহার ভেদ রমুজাত, প্রেমদেশে করেন বিহার।
এশক জ্ঞান তন তিনের মূলে, গুরু আছেন ভাব সলিলে
রাখলে তারে হৃদ কমলে, চৈতন্যময় বরাবর।

দেহ ভান্ডে নজর করে, দেখ মুর্শিদ অলখ পুরে
প্রেমাঙ্গন একাঙ্গনে ধরে, দুই দেহ এক দেহ তার।
লাবিব বলে মন যতনে, থাকলে সদায় রূপ ধিয়ানে
চৈতন্যভাব দরশনে, গুরু বর্যখ হয় আকার।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 29/05/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ