লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – এরাদা হইতে মাওলা

লাবিব মাহফুজ চিশতী

এরাদা হইতে মাওলা জহুর হয় চার এতবারে
কে চিনিতে পারে তারে কে চিনিতে পারে।

ছিল আহাদ নূরী গঞ্জজাতে
লা শরীক আলমে ছকুতে
মুখফি ছিল পুশিদায় সে
এশকে এরাদার ঘরে –
অখন্ড নূর হইতে রব
শহুদ হলো জহুরে।

নিরাকার সাঁই রূপ লাছানি
কাফ নুনেতে দিয়া ধ্বনি
আলিফ লাম হা তিনে দেখো
নকশা আঁকে আকারে –
হাহুতে তার ডঙ্কা বাজে
কুদরতি এরাদা নূরে।

নূর শহুদ আর এলেম অজুদ
চার এতবার করিয়া মজুদ
উলুহিয়াত রবুবিয়াত
আবুদিয়াত নাম ধরে –
লাবিব বলে ভ্রমান্ডলে
মাওলা আমার ঘুরেফিরে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 06/06/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ