লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – নুক্তার খবর জানো আগে মন

লাবিব মাহফুজ চিশতী

নুক্তার খবর জানো আগে মন
বিন্দু নুক্তা সিন্ধুধারী
নুক্তাতে হয় চেহেলতন।

ছিল মাওলা গঞ্জজাতে রূপ ধরিয়া নুক্তাতে
গঠিলে ইনছানী সুরত নুক্তার শেকেল সুরতে
পনেরোটি নুক্তা দেখো তিরিশ পারায় প্রকাশন।

নুক্তারও সুরতও দিয়া গঠিলে ইনছান অজুদ
পঞ্চ নুক্তা পঞ্চ অজুদ এই মানুষে রয় মজুদ
একাকারে আহাদ স্বরূপ মানব সুরত নূরীতন।

লাবিব বলে শূণ্য মূলে শূণ্যতে সাঁই অনন্ত
শূণ্যতে অনন্ত সংসার বাইবেল কুরান বেদান্ত
শূণ্যেরও যোজনায় বাঁধা রূপ অরূপে নিরাঞ্জন।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 06/06/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ