লিখুন আপন খবরে

Date:

ফেসবুক
ইউটিউব

আবু সাইফ মুঈনের কবিতা – শুণ্য আচ্ছাদন

লেখক – আবু সাইফ মুঈন

বৃষ্টি ভেজা বর্ষার রাত
সুখ নিদ্রার ঘোরে ভাবছি, বাকিসব নিপাত যাক।
‎মধ্যরাতে অভিযোগ তুললো ঝিঝি পোকা আর ক্যুনোব্যাঙ
প্রভুকে ভুলে ভোগে মেতেছিস? হারিয়ে স্বীয় কান্ডজ্ঞান!

প্রকৃতিও যেন আমায় বলে বেড়ায়
‎দিন-রাতকে পার করছি হেলায়।
ব্যস্ত –
নিয়ে জাগতিক রূপ-জাগতিক, জ্ঞান-জাগতিক মোহমায়া
আপন জগতের কোনায় কোনায় তাই পরেনা স্বর্গীয় ছায়া।

হোক না তা ছায়া
‎ছায়া দিয়েই হোক প্রতিফলন –
‎সব অপূর্ণতাকে পূরণে প্রভু নিজে শুণ্য আচ্ছাদন।

শুনি গুণের মধ্যে একটি এই
‎তিনি হয় সর্বেশ্বর।
‎সর্ববিরাজে স্বগৌরবেও
‎শুণ্যেই তবু বাধা তার ঘর।
‎শুন্য কোনো সংখ্যা নয় –
এ ঐশ্বরিকত্বে যেতে পারলে ইহ-পরলোক হবে হীন সংশয়।
‎প্রকৃতিকে দেখে বেড়িয়ে অবিস্মিত নই কভু
‎সর্বদিকে নিজ প্রকৃতিতে পরমই বিরাজে শুধু ।

আবু সাইফ মুইন

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ