লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – যে রূপ ঝলক মারে জগত জুড়ে

লাবিব মাহফুজ চিশতী

যে রূপ ঝলক মারে জগত জুড়ে
হিজদা হাজার আলম ব্যাপী,
নিখিল জোড়া ছবি তাহার
নিখিল জোড়া ছবি।

পঞ্চরূপে পঞ্চজাতে, জালাল আর জামাল কুদরতে
আউয়াল আখের জাহের বাতেন, চার আকসামে খুঁজলে পাবি।

পঞ্চতত্ত্ব আদি সত্য, হৃদয়ে যার হইল বর্ত্য
নয়ন খুলে দেখলো সেজন, জগতময় তার রূপের খুবি।

বলে ওয়াজহুল্লাহ পরোয়ারে, সর্ব দিকে দেখো তারে
লাবিব বলে লুকায় প্রভু, রূপের ঘরে দিয়া চাবি।

রচনাকাল – 07/06/2026
লেখক – লাবিব মাহফুজ চিশতী

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ