লাবিব মাহফুজ চিশতী
অভাব যেদিন যাবে ঘুচে
ফুটবে স্বভাব শতদলে,
কথায় কি মেলে সে ধন
মুখের কথায় কি মেলে?
মুখফিয়ান পুশিদায় সে ধন
গুপ্ত ছিল আদি কারণ
এশকের টানে নয় বতনে
তিন ভূবনে প্রকাশিলে।
ছিল যাহা আদি জাতে
এল তাহা এই জগতে
অনন্ত অখন্ড সেরূপ
দেখনা চেয়ে ব্রমান্ডলে।
পূর্ণ ব্রহ্ম সাঁই পরোয়ার
মানুষ ধামে পাইল আকার
এই মানুষে জাত আর সেফাত
বীজ শোভিত ফুলে ফলে।
লাবিব বলে মনরে আমার
এরূপ সেরূপ করো নেহার
হলে স্বভাব পূর্ণ হবি ধন্য
পাবি তারে ভাব সলিলে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/06/2026

