লাবিব মাহফুজ চিশতী
ছয়চোরা সব লুটে নিলো
পিতৃধন যা ছিল ঘরে,
আমি পরলাম ভিষণ ফেরে আমি
পড়লাম ভিষণ ফেরে।
ডুবলো আমার ভাঙ্গা তরী
পাল মাস্তল আর বৈঠা দারি
বিপারে পড়িলাম ভারি
কান্দি বসে কূলের ধারে।
আমার তিনদিকে তিন স্রোতের ধারা
হইলাম এবার লক্ষ্য হারা
চল্লিশ গঞ্জ মালের তোড়া
চোরে নিল বোঝাই করে।
এবার সব হারাইয়া কান্দি বসে
কর্মদোষে বেলা শেষে
লাবিব না পাইয়া দিশে
গুরু চরণ আছে ধরে।
লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 07/06/2026

