লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

সংগীত – আনা সুবহানি মা আজামুশশানি

লাবিব মাহফুজ চিশতী

আনা সুবহানি, মা আজামুশশানি
আনা হিয়া, আনাল হক – আপনি বলিলে
আপনার পরিচয় এবার আপনি দিলে।

যারা ঝাপ দিয়াছে প্রেম আগুণে
আশেক হইয়া মাশুক পানে
এক বিন্দু প্রেমাগ্নির গুণে
সত্তর হাজার পর্দা জ্বলে।

ভবে যত দেখো আল্লার ওলী
তারা তৌহিদ বৃক্ষে ফুলের কলি
দিয়া নফসানিয়াত জলাঞ্জলি
নাম লেখাইছে খোদার দলে।

রসুল পাকের সিনার সে ধন
মাওলা আলীর সিনায় করো সন্ধান
ভজলে মুর্শিদ পাবি তাঁর শান
তিনজনে এক যোগে চলে।

ওলী আল্লা ডাকো কারে
আল্লা ওলী একই ঘরে
তারা উভয় মিলে এক অন্তরে
প্রচার করে আদি লীলে।

জ্ঞানশুণ্য লাবিবের বাণী
গুরুতে মিশে সাঁই রাব্বানি
গুরু বাক্যে তৌহিদ ধ্বণি
দুই নাহি এ ব্রমান্ডলে।

লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 08/06/2026

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ