লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – ফকিরী আমার অহংকার

লেখক – লাবিব মাহফুজ চিশতী

এইতো আমার অহংকার
আমার দলিত হৃদয় কুসুমে, প্রাপ্তির সুধাকর।
আমার ফকিরীর এ মহাদান, হিয়াশুন্য পিঞ্জর
ফকিরী আমার অহংকার।

আমারে লইয়াছো শুণ্য করে, একাকার করে চরণে
ছাড়িয়াছ মোরে অন্তহীনের, পথিক করে নির্জনে!
এ সৌভাগ্য-ডালি শিরে তুলে লয়ে, চলিলাম পথ পরে
আমারে ছাড়িয়া তোমার হেঁটে চলা পদচিহ্ন ধরে।

রাখিও ঐ চরণ আলোকে সর্বহীনা অভাজনে
আমার শুণ্যরে পূর্ণ করিও, তোমার নয়ন বানে।
শুণ্য হয়ে এসেছি গো প্রভু – এ মোর অহংকার
নব সাজে আজ চরণ ধূলায়, রাঙিব পূনর্বার।

এ আমার ফকিরী – তোমার ভিখারী, হয়ে রব চিরকাল
তোমার চরণে জড়ায়ে রাখিব, আমার মহাকাল।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ