লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – ধৈর্য্য আমার চাদর

লেখক – লাবিব মাহফুজ চিশতী

জগৎ মাঝারে যিনি ধৈর্যবান
সমগ্র বাঁধা পেরিয়ে সে সদা লভিবে সুন্দর প্রাণ!
প্রভু সেতো রহে তাদেরী সাথে যারা নিত্যের নন্দন
নিত্য সত্ত্বা প্রাপ্ত হতে ধৈর্যের কূলে দাও বাঁধন।

তোমার তরে রয়েছে দয়াল দয়াময় রূপ ধরে
পাইতে তারে হৃদয়ে তোমার ডাকো অবিরাম সুরে।
সে সুর যেনো না থামে কভূ বাজে যেনো অন্তহীন
সে সুরে মজিয়া আসিবে দয়াল তোমার চিত্ত কানন।

তোমার পরাণর শিষমহলে দেখো, সে রূপে জ্যোতি রয়
সে নূর সদা জাগিয়া তোমারে জাগায়ে রাখে এ ধরায়।
ধরিতে তারে পারিলে তুমি হইবে তাহার সখা
সেই আসিবে তব বাসর মাঝে, হৃদে আঁকিয়া চন্দন রেখা।

প্রাণবন্ধু সেতো আদরে ডাকিও পাইতে তারে বুকে
পরম ধৈর্য নিষ্ঠার সাথে ডাকিলে পাইবে তাকে।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ