লিখুন

Date:

ফেসবুক
ইউটিউব

কবিতা – জ্ঞান আমার হাতিয়ার

লেখক – লাবিব মাহফুজ চিশতী

আমি পেয়ে গেছি আমার হাতিয়ার
আজ মহারণের প্রভু বাজিছে দামামা, মহাভারতে পূণর্বার!
আজি দূর্যোধন, দুঃশাসন, সকল দমনে, পেয়েছি রুদ্র-ধার
এ মহারণে জ্ঞান আমার হাতিয়ার।

কুরু-পান্ডুর বাঁধিছে লড়াই, হৃদয় ফোরাতের কূলে
সীমার, ওমর, এজিদে আজি এসেছে অস্ত্র তুলে।
কতল করিতে এ প্রাণ আমার, করিতে তাদের দাস
এ প্রাণ প্রভু তোমাতে সঁপেছি, কেমনে ত্যাজিব তব আশ।

একাই আজিকে দাড়ায়েছি রণে, হাতে লয়ে জুলফিকার
এ জুলফিকার মোরে পৌঁছাইয়া দিবে তোমারি চরণ পাড়।
হানিয়া আঘাত অসুরের শিরে সুর বাঁধিয়াছি প্রাণে
হারিয়াছে প্রভু জালিম রাজ্যপাল, কুরুক্ষেত্রের মহারণে।

আমার হাতিয়ার ব্রহ্মাস্ত্র বাণ, যা ভেদ করে অজ্ঞান
আমার নয়ন পর্দা সরায়ে, শ্রীরূপ করায় দর্শন।

লেখক – লাবিব মাহফুজ চিশতী
রচনাকাল – 01-01-2017
17 হাদীস রহস্য – রমুজে এশক।

Others Post

আপন খবর - Apon Khobor

আধ্যাত্মিক লেখালেখির প্লাটফর্ম
ফেসবুক পেজ
ইউটিউব
হোয়াটসএপ গ্রুপ
টেলিগ্রাম গ্রুপ